সর্বশেষ

হাকিমপুর

হিলি স্টেশনে থামবে ঢাকাগামী দুই আন্তঃনগর ট্রেন, এলাকা জুড়ে আনন্দ মিছিল

দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে প্রথমবারের মতো ঢাকাগামী দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমতি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজের খবর প্রকাশের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিন পর এই দাবি পূরণ হওয়ায় বৃহস্পতিবার এলাকায় আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
দিনাজপুরে ৩ গ্রামে 'পরিকল্পিত' আগুন: ১৪টি খড়ের গাদা পুড়ে ছাই, দিশেহারা কৃষকরা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় রাতের আঁধারে তিনটি গ্রামে একযোগে ১৪টি খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিকল্পিত এই অগ্নিসংযোগের ফলে প্রায় ১২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষকরা। ঘটনার পর থেকে এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশ জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে।

‘আমাকে স্যার বা মহোদয় বলতে হবে’, হিলিতে সাংবাদিককে স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশ!

দিনাজপুরের হাকিমপুরে তথ্য সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিককে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলে সম্বোধন করার দাবি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সংবাদকর্মী ও সচেতন মহলে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানিয়েছেন, সরকারি কর্মকর্তাকে ‘স্যার’ ডাকার কোনো বাধ্যবাধকতা নেই।

হিলিতে জমকালো আয়োজনে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বর্ণাঢ্য উৎসব উদযাপিত হয়েছে। আলোচনা সভা, কেক কাটা এবং এক বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে চ্যানেলটির দুই দশকেরও বেশি সময়ের গৌরবময় পথচলাকে স্মরণ করেন স্থানীয় সুধীজন।

বাংলাদেশে দুর্নীতির ‘দ’-ও থাকবে না: হাকিমপুরে সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন

দিনাজপুরের হাকিমপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সার, বীজ ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিকের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

হিলিতে চাহিদার অর্ধেকও মিলছে না বিদ্যুৎ, তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন ঘন লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের সাধারণ মানুষ। বিদ্যুৎ সংকটের কারণে ব্যাহত হচ্ছে হাসপাতাল ও জরুরি সেবার স্বাভাবিক কার্যক্রমও।